আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পুরাতন মালদা ব্লক তৃণমূলের পক্ষ থেকে এক জন সভার আয়োজন করা হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এদিনের এই কর্মী সভায় হাজির ছিলেন জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি দুলাল সরকার, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভুতি ঘোষ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সভায় তৃণমূলে যোগদান করেন গ্রাম পঞ্চায়েতের আরএসপি প্রার্থী নাসিম হক। তিনি এবার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার আসনের প্রার্থী হয়েছিলেন। কিন্তু শুক্রবার রাতে তৃণমূলের এক জনসভায় আরএসপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তার হাতে পতাকা তুলে দেন তৃণমূল নেতা দুলাল সরকার। একের পর এক বিভিন্ন দলের প্রার্থীর তৃণমূলে যোগদানের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও নাসিম হকের দাবি রাজ্য সরকারের উন্নয়নের কাজে শামিল হতেই তিনি তৃণমূলে যোগ দান করেছেন।
এবিষয়ে তৃণমূলের কার্যকারী সভাপতি দুলাল সরকার জানায়, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বিভিন্ন দলের প্রার্থীরা তৃণমূলে যোগদান করছেন। সেই মতো আরএসপির প্রার্থীও তৃণমূলে যোগদান করে বলে দাবী করেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_EpDv1ocFYY